ছবির ক্যাপশন:
বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদ হাসান খান বাবুর সাথে
আন্দুলবাড়ীয়া প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির উপ-কোষাধক্ষ্য ও চুয়াডাঙ্গা জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সাথে মতবিনিময় সভা করেছেন জেলা ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দরা। গতকাল শনিবার বেলা ৩টার সময় জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়াস্থ মাহমুদ হাসান খান বাবুর নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন মাহমুদ হাসান খান বাবু। এসময় তিনি ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দদের উদ্দেশ্য করে সাবেক সকল ছাত্র নেতারা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করার উদ্দাত্ত আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আশাদুল হক বটুল, জেলা যুবদলের সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, জেলা যুবদল নেতা হাফিজউদ্দিন হাবলু, এরশাদ আলী, সানোয়ার হোসেন, আক্তারুজামান আক্তার, রুবেল হাসান, তুহিন ইসলাম, রাজিব আহসান, সানোয়ার আলী, জেলা ছাত্রদলের সদস্য আরিফ আহাম্মেদ শিপ্লব, শাকিল আহাম্মেদ নাঈম, শাহাজামাল, মান্না দেওয়ান, আরাফাত, তুষার প্রমুখ।
