চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের ইফতার মাহফিলে বাঁধা

আপলোড তারিখঃ 2018-05-26 ইং
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের ইফতার মাহফিলে বাঁধা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা হানুরবাড়াদিতে হেযবুত তওহীদ আয়োজিত ইফতার মাহফিলে বাঁধা প্রদান, উপস্থিত রোজাদারদের মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মসজিদের ইমাম হুমায়ন কবীরসহ বেশ কয়েক জনের নামে। গতকাল শনিবার ইফতারের কিছুক্ষণ পূর্বে এ হামলা চালানো হয়। তাদের হামলায় আহত হয়েছেন হেযবুত তওহীদের জেলা সভাপতিসহ ৩ জন। হেযবুত তওহীদের জেলা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জোয়ার্দ্দার বলেন, হেযবুত তওহীদ চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজনে সদরের হানুরবাড়াদি গ্রামের খায়রুল ইসলামের বাড়িতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের সহিত ঘরোয়া পরিবেশে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের কিছুক্ষণ পূর্বে স্থানীয় মসজিদের ইমাম হুমায়ন কবীর (৩৫) মুসুল্লী-সাধারণ মানুষদেরকে উস্কানি দিয়ে হেযবুত তওহীদের ইফতার মাহফিলে হামলা করেন। হামলাকারীদের মধ্যে ছিলেন হানুরবাড়াদী গ্রামের আকবর আলী (৫৫), আমজাদ আলী মন্ডলের ছেলে আদম আলী মন্ডল (২৬), মিয়াজান কাজীর ছেলে আব্দুল খালেক মালিথা (৫৫), গাড়াবাড়িয়া গ্রামের আশিক পারভেজ (২৭)সহ আরো অনেকে। তারা হেযবুত তওহীদের আয়োজনকে খ্রিস্টান ধর্মের কার্যকালাপ বলে উস্কানী দেয় এবং উপস্থিত সদস্য-রোজাদারদেরকে মারধর করে। এক পর্যায়ে কয়েকজন পার্শ্ববর্তী মতিয়ার রহমানের বাড়িতে আশ্রয় নিলে তার বাড়িটি ভাঙচুর করা হয়। এরআগে ইফতার মাহফিলের ব্যানার ছিড়ে ফেলাসহ সাউন্ড সিস্টেম ভাঙচুর করা হয়। হামলাকারীদের হাতে আহত হন- হেযবুত তওহীদের জেলা সভাপতি সাঈদ হোসেন, সদস্য আনোয়ার হোসেন, বিল্লাল হোসেনসহ বেশ কয়েকজন। তিনি আরো বলেন, হামলা ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ব্যাপারে হেযবুত তওহীদের কেন্দ্রীয় এমামের নির্দেশনা পেলে থানায় অভিযোগ করা হবে। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, গোলযোগের খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পৌছায়। তবে হামলা বা ভাঙচুরের কোন ঘটনায় সেখানে ঘটেনি। ইফতার মাহফিলে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো নিয়ে স্থানীয় মসজিদ কমিটির সাথে আয়োজকদের তর্ক বিতর্ক হয়। আয়োজকদের কাউকে সেখানে পাওয়া যায়নি। আর এ ইফতার মাহফিলের ব্যাপারে কোন অনুমতিও নেয়া হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)