চুয়াডাঙ্গার ঈদগাহপাড়ায় দু’সন্তানের জননীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2018-05-26 ইং
চুয়াডাঙ্গার ঈদগাহপাড়ায় দু’সন্তানের জননীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহপাড়ায় দু’সন্তানের জননী ইশিতা খাতুন (৩০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় হারপিক পান করে সে। পরে রাতে ঢাকায় নেয়ার পথিমধ্যে মারা যান তিনি। আত্মহত্যাকারী ইশিতা খাতুন চুয়াডাঙ্গা পৌর এলাকার ঈদগাহপাড়ার পারভেজের স্ত্রী। তবে পুলিশ ও নিহতের শ্বশুর বাড়ির লোকজনের দাবি ইশিতা দীর্ঘদিন যাবত অসুস্থ থাকাই আত্মহত্যা করেছে। পারিবারিক সুত্রে জানা গেছে, ইশিতা খাতুন দীর্ঘদিন যাবত ব্রেনের সমস্যায় ভুগছিল। গত শুক্রবার ইফতারির পূর্বে বাথরুমে গোসল করার জন্য যায়। বের হতে দেরি হওয়ায় পরিবারের সদস্যদের মনে সন্দেহ হলে দরজা ভেঙে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। ইশিতার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। রাতেই ইশিতাকে ঢাকাই নেয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়। গতকাল শনিবার বাদ যোহর তার জানাযা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফনকার্য্য সম্পন্ন করা হয়। এবিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ইশিতা দীর্ঘদিন যাবত ব্রেনজনিত কারনে ভুগছিলেন। এই যন্ত্রনা সহ্য করতে না পেরে হারপিক পানে আত্মহত্যা করে। তবে এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)