ছবির ক্যাপশন:
গণতন্ত্র হত্যাকারীদের কাছে দেশ আজ অবরুদ্ধ-শরীফুজ্জামান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল করেছে গাংনী ইউনিয়ন বিএনপি। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নে এ আয়োজন করা হয়। গাংনী ইউনিয়ন বিএনপি’র বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউর রহমান রেজুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা মো. শরীফুজ্জামান শরীফ। তিনি বলেন, ‘গনতন্ত্র হত্যাকারীদের কাছে দেশ আজ অবরুদ্ধ। দেশের সংকটাপন্ন এই অবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় জাতীয়তাবাদী ঐক্য গড়ে তোলা। এ জন্য সকল নেতাকর্মী ও সাধারণ জনগণকে একত্রিত হতে হবে। বিএনপি চেয়ারপার্সন, তিন তিন বার নির্বাচিত সাবেক সফল প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। তাঁকে ছাড়া এ দেশের মাটিতে নির্বাচনের নামে কাউকে নৈরাজ্য সৃষ্টি করতে দেয়া যাবে না।’
আক্তারুজ্জান বাবলুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ফারুক আহমে¥দ। উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপি’র সহ-সভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা যুবদল সদস্য মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদল সদস্য ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসাদুল হক বটুল, জেলা জাসাস’র সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, খাদিমপুর বিএনপি সভাপতি সেরেগুল ইসলাম বিশ্বাস, নজরুল ইসলাম খোকন, সেলিম রেজা, হামিদুল ইসলাম, বখতিয়ার আহম্মেদ, আশরাফ মেম্বার, ইসরাইল মেম্বার, যুবলীগ নেতা আছিম উদ্দিন, মাসুদ রানা আপেল, রুবেল হাসান, তুহিন, মহাসিন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল সদস্য আরিফ আহমেদ শিপলব, আমান উল্লাহ আমান, সাকিল আহমেদ নাঈম, রানা আহমেদ, সোহেল, মান্না দেওয়ান প্রমূখ।
