দর্শনায় রাইস মিলের ফিতায় জড়িয়ে পা হারালেন যুবক

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
দর্শনায় রাইস মিলের ফিতায় জড়িয়ে পা হারালেন যুবক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় রাইস মিলের ফিতায় জড়িয়ে ইব্রাহীম (৩২) নামের এক যুবকের শরীর থেকে বিছিন্ন হয়েছে একটি পা। গতকাল শুক্রবার দুপুরের দিকে দর্শনা হল্ট স্টেশনের তেতুলতলার মন্টু মিয়ার রাইস মিলে এ দূর্ঘটনাটি ঘটে। আহত ইব্রাহীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হামপাতআলে নেওয়া হয়। স্থানীয় সুত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১টার দিকে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্যাং কোয়ার্টারপাড়ার শওকত আলীর ছেলে ইব্রাহীম সরিসার ঘানি ভাঙ্গাতে হল্ট স্টেশন তেঁতুলতলার মন্টু মিয়ার ব্রাদার্স রাইস মিলে আসে। রাইস মিলের সামনের শার্টার গেট নামিয়ে ভিতরে কাজে ব্যস্ত ছিলো শ্রমিকেরা। এসময় ইব্রাহীম সামনের শার্টারের গেট দিয়ে রাইস মিলের ভীতরে প্রবেশ করে। এরপর রাইস মিলের চলন্ত ফিতার পাশ দিয়ে পিছনে যাওয়ার সময় তার ডান পা ফিতায় জড়িয়ে যায়। এতে ইব্রাহীমের ডান পা’য়ের হাটুর নিচ থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। আহত ইব্রাহীম দক্ষিণ চাঁদপুর জামে মসজিদের খাদেম হিসাবে কর্মরত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)