ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ মোড়ে তৈরী করা হবে কবির ম্যুরাল
ডেস্ক রিপোর্ট: গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান/ যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান/ যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-খ্রিস্টান। এ ভাবেই গেয়ে উঠতেন প্রেম, সাম্যবাদ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। গতকাল শুক্রবার দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ও আলমডাঙ্গায় পালিত হয়েছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, হাজারো শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন চুয়াডাঙ্গা ও দামুড়হুদা উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে কার্পাসডাঙ্গা মিশনপাড়ায় কবির স্মৃতি বিজড়িত আটচালা কুড়িঘর সংলগ্ন আমবাগান চত্বরে র্যালি, নজরুল স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়। নজরুল স্মৃতি ফলকে পুস্পমাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আব্দুর রাজ্জাক, দামুড়হুদা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাফিস সুলতানা ও দর্শনা সরকারী কলেজের সাবেক বাংলা প্রভাষক আব্দুল গফুর। এছাড়া দর্শনা সাহিত্য চর্চা পরিষদের পক্ষ থেকে দর্শনা সাহিত্য চর্চা পরিষদের সভাপতি ও বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী ও শফিকুল ইসলাম সাবু, কার্পাসডাঙ্গা সাহিত্য পরিষদের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন রবিউল হোসেন সুকলাল ও নজরুল স্মৃতি সংসদের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। পুস্পমাল্য অর্পণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাফিস সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) আব্দুর রাজ্জাক। প্রধান অতিথি বলেন, কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত নজরুল চর্চা কেন্দ্র নির্মাণে সরকারের পরিকল্পনা আছে। এ ছাড়া কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ মোড়ে জাতীয় কবির ম্যুরাল তৈরি করা হবে। তিনি আরও বলেন, পবিত্র রমজানের জন্য অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হচ্ছে। আগামীতে অর্থাৎ ২৪ ও ২৫ জুন বড় পরিসরে করা হবে। এছাড়া আলোচনা সভায় কবি কাজী নজরুল ইসলামে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন দর্শনা সরকারী কলেজের সাবেক বাংলা বিভাগের প্রভাষক আব্দুল গফুর, আটচালা ঘরের মালিক মিস্টার প্রকৃতি বিশ্বাস বকুল, রবিউল হোসেন সুকলাল, কার্পাডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহকারী ভূমি কর্মকর্তা সিব্বির আহম্মেদ, কার্পাডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ হামিদুল ইসলাম। আলোচনা সভা শেষে নজরুল ইসলামের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কার্পাডাঙ্গা হাদীকাতুল উলুম মহিলা মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আমিন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগীতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের নাজির ওমর ফারুক ও অফিস সহায়ক রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন কার্পাডাঙ্গা ডিগ্রী কলেজের ক্রীড়া শিক্ষক ও নজরুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা রবীন্দ্র-নজরুল জন্ম জয়ন্তী উদযাপন কমিটি আয়োজনের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৯তম জন্ম জয়ন্তী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার বিকাল ৪টার সময় মুক্তিযোদ্ধা ভবনের তৃতীয় তলায় এক আলোচনান সভা অনুষ্ঠিত হয়। জন্ম জয়ন্তী উদ্যাপন কমিটির সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্দ জকুর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী, আলমডাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম সরোয়ার, ফাস্ট ক্যাপিটাল ইনভার্সিটির লেকচারার আমিরুল ইসলাম জয়। অনুষ্ঠানে নিবন্ধন পাঠ করেন কমিটির সদস্য সচীব শামীম রেজা। একেএম গোলাম ফারুকের উপস্থাপনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম আজম, সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার, বিশিষ্ট সমাজ সেবক লিয়াকত আলী লিপু, ডা. অমল বিশ^াস, আশরাফুল হক লুলু, প্রেসক্লাব সভাপতি শাহ আলম মন্টু, আফম সিরাজ সামজী, শিক্ষক জামিরুল ইসলাম প্রমুখ।