আলমডাঙ্গায় মাদকসেবীসহ বিভিন্ন মামলার ২২ আসামী গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
আলমডাঙ্গায় মাদকসেবীসহ বিভিন্ন মামলার ২২ আসামী গ্রেফতার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসেবীসহ বিভিন্ন মামলার ২২ আসামীকে আটক করেছে। গতকাল শুক্রবার তাদের সংশ্লিষ্ট মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আলমগীর হোসেন অভিযান চালিয়ে জেহালার মৃত মকবুলের ছেলে ইয়াছিন শেখ, একই গ্রামের আব্দুল মতিনের ছেলে মোহন (২৭), গড়গড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে রুপক ২৭) কে আটক করে। এদিকে, এসআই অচিন্ত্য অভিযান চালিয়ে ভোদুুয়া গ্রামের নেকবার আলীর ছেলে আজাদুর রহমান, বাড়াদি গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে মারফত আলী, একই গ্রামের আবু সিদ্দিকের ছেলে সুইট মোহাম্মদকে আটক করে। অপরদিকে, এসআই লিয়াকত অভিযান চালিয়ে এরশাদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আব্দুল গনি, লক্ষীপুর বাগানপাড়ার মনছের আলীর ছেলে সন্দেহভাজন আসামী সাহাবুল (৩২), কেশবপুর গ্রামের সাদ আলী মোল্লার ছেলে মাদকসেবী রহমত, ওসমানপুর গ্রামের রকিবের ছেলে রাজু (৩২), গড়চ্পড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে হাসানুজ্জামান (২৪), একই গ্রামের সুজাউদ্দিনের ছেলে মনির (২৩), গাংনি ইউনিয়নের নানবার গ্রামের পাতান আলীর ছেলে মঞ্জু আলী (৩০), একই গ্রামের রমজান আলীর ছেলে মহিদুল ইসলাম (২৩), ছানোয়ার হোসেনের ছেলে আনারুল (৩০ কে আটক করে। আটককৃত সকলেই মাদবসেবী। এদিকে, শুক্রবার রাতে রায়লক্ষীপুর গ্রামের ছকিরদ্দীনের ছেলে সন্টু (৩৫), একই গ্রামের ফকির মোহাম্মদের ছেলে মিলন (২৮), একই গ্রামের মৃত ফতে আলীর ছেলে রবিউল (৪২), বাবর আলীর ছেলে টিটন (৩০), আব্দুল হামিদের ছেলে সানোয়ার (২৮), কেদাননগর পূর্বপাড়ার নূর মোহাম্মদের ছেলে হাফিজুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)