ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরে তিনটি পৃথক স্থানে অভিযান চালিয়ে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার মেহেরপুর শহরের চক্রপাড়া, কালাচাঁদপুর ও গাংনী উপজেলার করমদি গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, শহরের চক্রপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম গাঁজাসহ রবিউল ইসলামের ছেলে সবুজ ওরফে উজ্জলকে আটক করা হয়। একই দিনে কালাচাঁদপুর গ্রামে অভিযান চালিয়ে ১ গ্রাম হেরোইনসহ খবির উদ্দিনের ছেলে ইয়ারুলকে আটক করা হয়। এদিকে জেলা গোয়েন্দা পুলিশ গাংনীর করমদি থেকে কুদ্দুসের ছেলে মাজহারুলকে ১৩ পিস ইয়াবাসহ আটক করে।
