মেহেরপুরে বজ্রপাতে শিশুসহ গৃহবধূ আহত

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
মেহেরপুরে বজ্রপাতে শিশুসহ গৃহবধূ আহত ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুরের দুটি গ্রামে পৃথক বজ্রপাতে শিশু ও গৃহবধূ আহত হয়েছে। দু’জনকেই মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে সদর উপজেলার খোকসা ও শ্যামপুর গ্রামে ওই বজ্রপাতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যায় বৃষ্টিপাতের সাথে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের খোকশা গ্রামে বজ্রপাতে আঘাত হানে। এই ঘটনায় একই গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী এছেদা খাতুন আহত হয়। এদিকে, বজ্রপাতে একই ইউনিয়নের শ্যামপুর গ্রামের সামসুজ্জামানের ছেলে সাকিব (৯) আহত হয়। এ সময় সাকিব তাদের খাটে বসে ছিল। এ ছাড়াও কালাচাঁদপুরে বজ্রপাতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)