ইয়াবা প্যাথেডিনসহ আটক -৩

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
ইয়াবা প্যাথেডিনসহ আটক -৩ ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় সদর থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা ও জেলা গোয়েন্দা পুলিশসহ সদর ফাঁড়ি পুলিশ পৃথক অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল শুক্রবার ভিন্ন ভিন্ন সময়ে তাদেরকে আটক করা হয়। এসময় আটককৃত এ সকল মাদকব্যবাসয়ীদের কাছ থেকে ১৮পিস ইয়াবাসহ ৬ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করে অভিযানকারী দলের সদস্যরা। পরে এ সকল মাদকব্যবসায়ীদের বিরুদ্ধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়। আটককৃত মাদকব্যবায়ীরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার বড় মসজিদপাড়ার আসলাম (৪৪), তালতলাপাড়ার রুবেল (৩৩) ও গোরস্থান পাড়ার বজলুর রহমান (৩৪)। পুলিশ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সাড়ে ১২টার দিকে শহরের একাডেমি মোড়ে অভিযান পরিচালনা করে। অভিযানকালে একই এলাকার বড় মসজিদপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে আসলামকে আটক করেন। এসময় তার শরীর তল্লাশি করে ৬ এ্যাম্পুল প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়। `` অপরদিকে, সদর থানার এসআই মুহিতুর রহমান সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান ডিউটিকালে হাসপাতাল এলাকার ডিজিটাল মোড় থেকে তালতলা গ্রামের শরবত আলীর ছেলে রুবেলকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এছাড়াও জেলা গোয়েন্দা পুলিশের এসআই নিয়াজ মোর্শেদ সঙ্গীও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পিছনে মল্লিকপাড়া পুকুরের পাশে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে পূর্বের একটি হত্যা করে ইজিবাইক ছিনতাই মামলাসহ মাদক মামলার জামিনপ্রাপ্ত আসামী মুন্সিগঞ্জ লৌহজং থানার হলদিয়া গ্রামের আব্দুর ছালামের ছেলে বর্তমান চুয়াডাঙ্গা গোরস্থানপাড়ার বজলুর রহমানকে আটক করেন। এসময় তার কাছ থেকে ৮পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটককৃত এসকল মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে স্ব স্ব আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করেন। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)