আলমডাঙ্গার গাংনীতে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫ : মামলা

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
আলমডাঙ্গার গাংনীতে দু’পক্ষের সংঘর্ষে আহত-৫ : মামলা ছবির ক্যাপশন:
মসজিদে নামাজ পড়ানোকে কেন্দ্র করে ঘটনার সুত্রপাত নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলায় বড় গাংনীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করেছে বলে জানায় পুলিশ। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার বড়গাংনী ইউনিয়নের মৃত. জরিপ মন্ডলের দু’ছেলে বিষারত আলী (৬১) ও সাইফুল ইসলাম (৩৫), একই এলাকার আনছার আলীর ছেলে শমসের আলী (৪০), ঠান্ডুর ছেলে সাহাবুল (৩৫) ও হোসেন আলীর ছেলে টিটন (৩০)। আহতরা বলেন, গত বৃহস্পতিবার হাফিজিয়া মাদ্রাসার মসজিদে এক ছাত্রের যোহরের নামায পড়ানোকে কেন্দ্র করে মৃত. কাহিদ গাইনের ছেলে শরিফ গাইনের সাথে একই এলাকার ঠান্ডুর ছেলে সাহাবুলের সাথে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে মুসল্লিরা বিষয়টি মিমাংসা করে দেয়। গতকাল জুম্মার নামাযের পর সাহাবুল মাদ্রাসার মসজিদের কমিটির নিকট একটি অভিযোগ দেয়ার ঘোষনা দেয়। পরে নামায শেষে শরিফ তার দলবল নিয়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা করে প্রতিপক্ষের উপরে। এতে মৃত. জরিপ মন্ডলের দু’ছেলে বিষারত আলী ও সাইফুল ইসলাম, একই এলাকার আনছার আলীর ছেলে শমসের আলী, ঠান্ডুর ছেলে সাহাবুল ও হোসেন আলীর ছেলে টিটন গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান ফখরুল আলম বলেন, মাদ্রাসার মসজিদে কথা কাটাকাটি নিয়ে মারামারি হয়েছে। এতে থানায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে বলে জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)