দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীর জরিমানা

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতে চার ব্যবসায়ীর জরিমানা ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা বাজারে খাদ্য দ্রব্যে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অভিযোগে দামুড়হুদা বাজারের ৪টি দোকানে এ জরিমানা করা হয়। বেলা ১২ টার সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দামুড়হুদা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোফাজ্জেল হোসেনের টুকিটাকি স্টোরে প্লাস্টিক মোড়কের চাল রাখার অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামুলক ব্যবহার আইন ২০১০ এর ১৪ ধারা দোষীসাবাস্ত করে ১ হাজার টাকা, বিশিষ্ট ব্যবসায়ী হাজী শফিকুল ইসলাম ময়নার এবি ট্রেডার্সে দ্রব্যমূলের মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারার অপারাধে ১ হাজার টাকা, সেলিম মিষ্টান্ন ভান্ডারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬১ ধারায় ১ হাজার ৫শ’ টাকা এবং আল্লাহর দান মিষ্টান্ন ভান্ডারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৮ ধারায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন। উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন দামুড়হুদা মডেল থানার এসআই তপন কুমার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)