বিগ বাজারসহ ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
বিগ বাজারসহ ৪ প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গায় রমজান মাসজুড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রমজান মাসজুড়ে ব্যবসায়ীদের বেপরোয়া হয়ে ওঠা মোকাবেলায় নিয়মিত কাজ করছে জেলা প্রশাসনের মনিটরিং টিম। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গতকালও জেলা শহরের বিভিন্ন স্থানে মনিটরিং টিমের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানকালে চুয়াডাঙ্গা কলেজ রোডের বিগ বাজারসহ ৪টি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালতে দন্ড দেয়া হয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত ঘন্টব্যাপি এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। কোর্ট সূত্র জানায়, রমজান মাসজুড়ে নিয়মিত হাট-বাজার ও ভোগ্য পণ্যের দোকান মনিটরিংয়ের অংশ হিসেবে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টাব্যাপি চুয়াডাঙ্গা সরকারি কলেজ রোডে অভিযান চালানো হয়। এ সময় পণ্যের মোড়ক ব্যবহার না করা ও মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে বিগ বাজারের স্বত্তাধিকারী আজিজুল হককে ৪ হাজার ও হালিম ষ্টোরের মালিক আব্দুল হালিমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। উভয়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারা লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করায় এ দন্ড দেয়া হয়। এ ছাড়াও ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় গফুর ষ্টোরের মালিক শরীফ সরকারকে ২ হাজার টাকা এবং বাবু ষ্টোরের মালিক আইনাল হককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে অংশ নেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, পেশকার আব্দুল লতিফ ও জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)