ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার গোবিন্দপুর নমাক স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে নছিমন গাড়ি উল্টে রাশেদ (৩০) নামে এক যাত্রী নিহত ও ৩ জন আহত হয়েছেন। নিহত রাশেদ সদর উপজেলার হাটবাকুয়া গ্রামের আবু বকরের ছেলে। ঝিনাইদহ সদর থানার এসআই কবীর হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঝিনাইদহ নারিকেলবাড়িয়া সড়কের গোবিন্দপুর নামক স্থানে একটি স্যালোইঞ্জিন চালিত নছিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িটি উল্টে খাদে পড়ে রাশেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় ৩ জন আহত হন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে রাখা হয়েছে।
