আলমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে পুলিশের হাতে আটক-৪

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
আলমডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে পুলিশের হাতে আটক-৪ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে পৃথক স্থান থেকে এক ওয়ারেন্টিসহ ৩ মাদক সেবীকে আটক করেছে। বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, অভিযানকালে আলমডাঙ্গার ডাউকি গ্রামের গোলাম সরোয়ারের ছেলে একরামুল হক (৪০) ও একই গ্রামের অলাউদ্দিন শেখের ছেলে রমজান শেখ (৪০) কে আটক করেন জামজামি ক্যাম্প আইসি এসআই অচিন্ত্য। গভীর রাতে সন্দেজনক ভাবে ঘোরাফেরা করায় পুলিশ তাদের আটক করে। এছাড়াও জেহালার রোয়াকুলি গ্রামের আব্দুল কাদেরের ছেলে লাল্টু (২৭) কে মাদক সেবনের দায়ে আটক করা হয়। পারকুলা গ্রামের শেখ জাকির হোসেনের ছেলে শেখ ফিরোজ (৩৬) কে চেক জালিয়াতি মামলায় আটক করা হয়। গতকালই তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)