কার্পাসডাঙ্গা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
কার্পাসডাঙ্গা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গার কানাইডাঙ্গা থেকে বোমা সাদৃশ্য দু’টি বস্তু উদ্ধার করেছে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ। জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের দক্ষিণপাড়ার আলিমুদ্দিনের ছেলে চুলব্যাবসায়ী আনিছুর রহমানের বাড়িতে টিউবয়েলের পাশে দড়ি দিয়ে মোড়ানো দু’টি বোমা সাদৃশ্য বস্তু সকালে থালাবাসন মাজতে গিয়ে দেখতে পায়। আনিছুর রহমানের স্ত্রী মারুফা খাতুন। বোমা সাদৃশ্য বস্তু দুটি দেখে আতঙ্ক চিৎকার চেঁচামেচি করে মারুফা। পরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়িতে খবর দিলে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুর রহমান আসাদের নেতৃত্বে এএসআই শাহাজালাল সঙ্গীয় ফোর্স নিয়ে কানাইডাঙ্গা থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে ক্যাম্পে বালতি পানিতে চুবিয়ে রাখে। মারুফা জানান, আমাদের সাথে কারো কোন বিরোধ নেই। আমরা গত তিন বছর যাবত এখানে উঠে এসেছি। আমার স্বামী চুল ব্যাবসায় ঢাকায় থাকে। কারা একাজ করতে পারে তা বুঝে উঠতে পারছিনা। এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি ইনচার্জ আসাদুর রহমান আসাদ জানান, কানাইডাঙ্গা থেকে দুটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। তবে সেটা বোমা কিনা নিশ্চিত না। পরীক্ষার পর জানা যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)