চুয়াডাঙ্গায় সদর ফাঁড়ির অভিযানে চাঁর মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
চুয়াডাঙ্গায় সদর ফাঁড়ির অভিযানে চাঁর মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে চাঁর মাদক সেবনকারীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর শহরের একাডেমি মোড় থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত মাদক সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হল- ফার্মপাড়ার আনোয়ার হোসেন (৪০), আরামপাড়র আবুল কালাম আজাদ (৪২), কানা পুকুরপাড়ার শুভ (২১) ও জিনতলা মল্লিকপাড়ার আসলাম (৪০)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর ফাঁড়ির এসআই ওহিদুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে শহরের একাডেমি মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে মাদক সেবনের অপরাধে ফার্মপাড়ার গঞ্জের আলীর ছেলে আনোয়ার হোসেন, আরামপাড়র মৃত আবুল হোসেনের ছেলে আবুল কালাম আজাদ, কানা পুকুর পাড়ার ইদু মিয়ার ছেলে শুভ ও জিনতলা মল্লিক পড়ার মৃত ইছাহকের ছেলে আসলামকে আটক করেন। পরে আটকৃকত এসকল মাদক সেবনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)