চুয়াডাঙ্গা ওজোপাডিকো অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকী: লাখ টাকা চাঁদা দাবি

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
চুয়াডাঙ্গা ওজোপাডিকো অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকী: লাখ টাকা চাঁদা দাবি ছবির ক্যাপশন:
কৌশলে দু’চাঁদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে অফিস কর্তৃপক্ষ; থানায় অভিযোগ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিসে হুমকি ধামকিসহ বোমা মেড়ে উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীনের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবির সময় কৌশলে দু’চাদাবাজকে আটক করে পুলিশে দিয়েছে অফিস কর্তৃপক্ষ। গতাকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয় পুলিশ। পরে নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীন বাদী হয়ে অভিযোগ দায়ের করলে আটক দু’চাঁদাবাজকে আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজাতে প্রেরণ করার নির্দেশ দেন। আটক দু’চাঁদাবাজ হলো- দক্ষিণ হাসপাতাল পাড়ার হারুন অর রশিদ (৩৫) ও বাগানপাড়ার খোকন ওরফে পাগলা খোকন (৪০)। অভিযোগ সুত্রে জানা যায়, চুয়াডাঙ্গা বিদ্যুৎ অফিস (ওজোপাডিকোলিঃ) কর্তৃক চোরাই বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে গত বুধবার নিচের বাজারে হারুন অর রশিদের দোকানে অভিযান পরিচালনা করেন। এসময় তার দোকানে চোরাই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৮৬ হাজার ৫’শ বিশ টাকা জরিমানা করা হয়। পরদিন দোকান মালিক হারুন অর রশিদ জরিমানার টাকা পরিষদ করে বাগানপাড়ার খোকন ওরফে পাগলা খোকনকে সাথে নিয়ে বিদ্যুৎ অফিসে এসে নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীনকে গালি-গালাজ, হুমকি-ধামকিসহ বোমা মেড়ে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় কৌশলে দু’চাঁদাবাজকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেয় অফিস কর্তৃপক্ষ। পরে নির্বহী প্রকৌশলী সবুক্ত গীন বাদী হয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীনের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, চোরাই বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনাকালে গত বুধবার নিচের বাজারে হারুন অর রশিদের দোকান যেয়ে দেখা যায় অবৈধভাবে আরো তিনজনকে বিদ্যুৎ সংযোগ দেয়া রয়েছে এবং তাদের কাছ থেকে মাসিক একটি নিদিষ্ট পরিমান টাকা উত্তোলন করে সে। এদিকে তার মিটারেও পরিমাণ মতো বিল ওঠে না। ফলে তার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ ৮৬ হাজার ৫’শ বিশ টাকা জরিমানা করা হয়। পরদিন দোকান মালিক হারুন অর রশিদসহ খোকন ওরফে পাগলা খোকন অফিসে এসে গালি-গালাজ, হুমকি-ধামকিসহ বোমা মেড়ে বিদ্যুৎ অফিস উড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তারা মারমুখি আচরণ করলে অফিসের লোকজন তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল খালেকের সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুৎ অফিসে চাঁদা দাবির ঘটনায় অফিস কর্তৃপক্ষ দু’চাঁদাবাজকে আটক করে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেন। পরে নির্বাহী প্রকৌশলী সবুক্ত গীন বাদি হয়ে অভিযোগ দায়ের করলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)