ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে কেমিক্যাল স্প্রে করে আম পাকানোর অভিযোগে আব্দুস সামাদ নামের এক ব্যবসায়ীকে ২ দিনের কারদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে কেমিক্যাল মিশ্রিত ১৫ মন হিমসাগর আম বিনষ্ট করা হয়। দন্ডিত আব্দুস সামাদ কুমিল্লার মেঘনা উপজেলার শান্তারগা গ্রামের মৃত তনু মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার জানান, হিমসাগর আম আগামি ২৮ মে থেকে বাজারজাত করার কথা। তার আগেই জেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অপরিপক্ক ১৫ মন হিমসাগর আমে কেমিক্যাল মিশিয়ে বাজার জাত করার প্রক্রিয়া চালানোর অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪২ ধারায় আম বিনষ্ট করে ব্যবসায়ী আব্দুস সামাদকে ২ দিনের কারাদ- দেওয়া হয়েছে।
