স্বামীর কারণে স্ত্রী ও মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

আপলোড তারিখঃ 2018-05-25 ইং
স্বামীর কারণে স্ত্রী ও মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরে স্বামীর সাথে ঝগড়া করে সোনিয়া নামের এক সন্তানের জননী গলাই রশি দিয়ে এবং মোটর সাইকেল কিনে না দেওয়ায় হাবিবুর নামের এক যুবক ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার পৃথক দুটি গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধু সোনিয়া সদর উপজেলার ফতেপুর গ্রামের সাইফুলের স্ত্রী এবং হাবিবুর রায়পুর গ্রামের হাসিবুলের ছেলে। জানা গেছে, সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের ফতেপুর গ্রামের বাচ্চাকে ঔষধ খাওয়ানোকে কেন্দ্র করে স্বামী সাইদুলের সাথে তাঁর বাকবিতন্ডা হয়। এর এক পর্যায়ে বিকালের দিকে সোনিয়া নিজ ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে। এদিকে, সদর উপজেলার আমদহ ইউনিয়নের রায়পুর গ্রামের হাবিবুর তাঁর পিতার নিকট মোটরসাইকেল দাবি করে। তার পিতা মোটরসাইকেল কিনে দিতে অস্বীকার করায় হাবিবুর রাগে ক্ষোভে ঘুমের বড়ি সেবন করে আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)