চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিপর্যয় : ২৪ ঘন্টা পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
চুয়াডাঙ্গায় বিদ্যুৎ বিপর্যয় : ২৪ ঘন্টা পর বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক ছবির ক্যাপশন:
বজ্রপাতে চুয়াডাঙ্গা আঞ্চলিক গ্রিডের ডিপ ইনস্যুলেটর ও ট্রান্সফরমার বিস্ফোরণ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা আঞ্চলিক গ্রিডের ডিপ ইনস্যুলেটর ও পোর্টেনশিয়াল ট্রান্সফরমার বিস্ফোরণে চরম বিদ্যুৎ বিপর্যয়ের প্রায় ২৪ ঘন্টা পর গতকাল বুধবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। গত মঙ্গলবার (২২ মে) সকাল থেকেই লোডশেডিং’র কবলে পড়ে চুয়াডাঙ্গাবাসী। দুপুরের পর শুরু হয় বজ্রপাতসহ ঝড় বৃষ্টি। সন্ধ্যার পর থেকেই আবার শুরু হয় বিদ্যুৎ বিপর্যয়। এতে পুরো শহর অন্ধকারে ঢেকে ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে বিদ্যুৎ আসে। গত মঙ্গলবার গ্রীষ্মের তাপে জনজীবনে হাঁসফাঁস শুরু হয়। দিনে যেমন রোদের প্রতাপ, রাতে তেমন গরম হাওয়া ছিলো। এরমধ্যে বিদ্যুতের আসা-যাওয়ার খেলা জনজীবনে স্থবিরতা ডেকে আনে। এছাড়া গেলো কয়েকদিনে যেমন বেড়েছে গরমজনিত রোগব্যাধী তেমন বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। ফলে চাকরিজীবী, শ্রমিক, শিক্ষার্থী এবং শিশু-বৃদ্ধ সবাই গরম ও তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছে। চলতি মাসে প্রায়ই লোডশেডিংয়ে দেখা দিয়েছে চাপা ক্ষোভ। তবে চুয়াডাঙ্গা শহরসহ জেলার পৌর এলাকাগুলোতে লোডশেডিং অপেক্ষাকৃত কম। তারপরও দিন-রাত মিলিয়ে তিন থেকে চারবার লোডশেডিং হচ্ছে অনেক এলাকায়। চাহিদা অনুযায়ী উৎপাদন না থাকায় গ্রামাঞ্চলে কম বিদ্যুৎ দেয়া হচ্ছে। ফলে সেখানে লোডশেডিং বেড়েছে। ফলে জনজীবন অতিষ্ঠ হয়ে নাজুক হয়ে পড়েছে স্বাভাবিক কাজকর্ম। রমাদান মাসে এ ধরণের বিদ্যুৎ বিপর্যয়ের মধ্যে পড়ে গোটা চুয়াডাঙ্গার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়। ইফতারে আযান শোনা যায়নি বেশিরভাগ এলাকায়। চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত সংবাদপত্রগুলো বের করতেও বিড়ম্বনায় পড়তে হয়। বিদ্যুতের অভাবে থমকে গিয়েছিলো সব ধরনের কার্যক্রম। বিকালে ঝড় বৃষ্টির কারনে অন্ধকার নেমে আসে। এতে অফিস আদালত, ব্যাংক বিমা কোম্পানিগুলোতেও বিপর্যয় নেমে আসে। চার্জ দিতে না পারায় অনেক মানুষের অতি প্রয়োজনীয় মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় অফিসিয়াল কাজের ল্যাপটপটিও। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে পড়ে জনজীবন। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত মঙ্গলবার ইফতারের আগে চুয়াডাঙ্গা আঞ্চলিক গ্রিডে বজ্রপাতে ১২টি ডিপ ইনস্যুলেটর ও পোর্টেনশিয়াল ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বিদ্যুৎ বিপর্যয় নেমে আসে চুয়াডাঙ্গাসহ আশেপাশের এলাকার। চুয়াডাঙ্গা শহরের সমবায় নিউ মার্কেটের এক ব্যবসায়ী জানান, কোনো ঝড়-ঝাপ্টা নেই। সামান্য এক পশলা বৃষ্টির পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তীব্র গরমে ও অন্ধকারে দোকানপাট বাধ্য হয়ে বন্ধ রাখতে হয়েছে। গতকাল বুধবার সকালে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে তারা দোকানপাট খুলে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)