চুয়াডাঙ্গায় মাথাপিছু ৫৫ টাকা ফিত্রা নির্ধারণ

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
চুয়াডাঙ্গায় মাথাপিছু ৫৫ টাকা ফিত্রা নির্ধারণ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলার জন্য এ বছরে ফিত্রা নির্ধারণ করা হয়েছে মাথাপিছু ৫৫ টাকা। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-টরিচালক এবিএম রবিউল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত মঙ্গলবার দুপুর ১২টার সময় ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গা জেলা শাখার অফিস কক্ষে জেলা উলামা পরিষদের উদ্যেগে অনুষ্ঠিত সভায় এ ফিত্রা নির্ধারণ করা হয়। ইসলামিক ফাউন্ডেশন চুয়াডাঙ্গার উপ-পরিচালক এবিএম রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা উলামা পরিষদ, জাতীয় ইমাম সমিতি ও বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ডের নের্তৃবৃন্দের উপস্থিতিতে ফিত্রা নির্ধারণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় বাজার দর যাচাই করে আটার মাধ্যমে দর ১ কেজি ৭শ’ গ্রামের দাম ৩২ টাকা ধরে ৫৫ টাকা ফিত্রা নির্ধারণ করা হয়। সভায় যাকাতের হিসাব নিকাশ করে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে ৩৬ হাজার টাকা পরিমাণ মালের মালিক হলে তার ওপর যাকাত দেয়া ফরজ বলে ঘোষনা করা হবে। সভায় জেলা উলামা পরিষদের সভাপতি মুফতি জুনায়েদ আল হাবিবী, সহ-সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি কামাল কাসেমী, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, মাওলানা জাহিদ হাসান, পৌর সভাপতি মুফতি আযীবুল্লাহ, জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, কওমি মাদরাসার জেলা সভাপতি মুফতি আব্দুর রাজ্জাক, সদস্য মাওলানা আব্দুল হামিদসহ অনেকেই উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)