ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ একজন আটক হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সাইফুল, এএসআই আ. মালেক, এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার সিংনগর গ্রামে অভিযান চালিয়ে আখের আলীর ছেলে একাধিক মাদক মামলার আসামী হাবিবুর রহমানকে (২৭) ১২ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
