চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় যুবককে কুপিয়ে জখম

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় যুবককে কুপিয়ে জখম ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ফার্মপাড়ায় সোনাই (১৮) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে এক নারী। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত যুবক চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার শামিমের ছেলে। এলাকাবাসী সুত্রে জানা গেছে, গতকাল সকালে জনৈক এক নারী বাড়ির ছাদে ধান শুকাতে দেয়। এ সময় তারই প্রতিবেশী সোনাই ধানগুলো পা দিয়ে নাড়তে থাকে। এ নিয়ে দুই জনের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে ওই নারীর হাতে থাকা একটি হাসুয়ে দিয়ে সোনাইকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা সোনাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় ৬ টি সেলাই দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)