জীবনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
জীবনগরে সাপের কামড়ে নারীর মৃত্যু ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: জীবনগরে সাপের কামড়ে মর্জিনা খাতুন (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। মর্জিনা খাতুন জীবননগর উপজোলার বাজদিতা গ্রামের বদরুদ্দিনের স্ত্রী। পারিবারিক সুত্রে জানা গেছে, গতকাল রাতে মর্জিনা খাতুন টয়লেটে যায়। টয়লেট থেকে ফেরার সময় একটি বিষধর সাপ তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেলে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে রাতেই পরিবারের সদস্যরা লাশ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)