নিজস্ব প্রতিবেদক: আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামে জসিম উদ্দিন (২৩) নামের এক যুবক বিষপান করে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী যুবক আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়গড়ির গ্রামের মসলেম উদ্দিনের একমাত্র ছেলে। জানা গেছে, গতকাল সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সাথে তার মনমালিন্য হয়। এতে পরিবারের ওপর রাগ ও অভিমান করে বিষপান করে জসিম। জসিমের বিষ পানের ঘটনাটি জানতে পেরে তার স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ টার দিকে তার মৃত্যু হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করে।
