ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ১৩ মাদক ব্যবসায়ীসহ ৪৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১২ জন, শৈলকুপা থেকে ১১ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ১১ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)