পৌরকর আদায়ের বিশেষ অভিযানে মেয়র-কাউন্সিলররা

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
পৌরকর আদায়ের বিশেষ অভিযানে মেয়র-কাউন্সিলররা ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা বড় বাজার হতে কোর্ট মোড় পর্যন্ত টানা ২য় দিনের মত নিজস্ব প্রতিবেদক: পৌরসভার রাজস্ব আয়ের প্রধান উৎস ‘পৌরকর আদায়ের বিশেষ অভিযান’ চলমান রয়েছে। দাতা সংস্থাকে শর্ত পূরণের মাধ্যমে উন্নয়নমূলক প্রকল্পে অন্তর্ভূক্তি ও বর্তমান উন্নয়ন প্রকল্প চলমান রাখতে পৌর নাগরিকদের আগামী ২৮ জুনের মধ্যে (শতকরা ৮৫ ভাগ) পৌরকর পরিশোধের অনুরোধ জানানো হচ্ছে। পৌরসভার রাজস্ব আয় নূন্যতম শতকরা ৮৫ ভাগ আদায়ের লক্ষ্যমাত্রা অর্জন বাধ্যতামূলক করেছে দানা সংস্থাগুলো। তাই আগামী ২৮ জুনের মধ্যে বকেয়া পৌরকর পরিশোধে ১৫% বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে। এ অভিযানের টানা ২য় দিন গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর অবধি চুয়াডাঙ্গা বড় বাজার, স্বর্ণকার পট্টি, সদর থানা এলাকা, ভি.জে স্কুল এলাকা, পুরাতন হাসপাতাল এলাকা, পুরাতন জেলখানা এলাকা হয়ে কোর্ট মোড় পর্যন্ত পায়ে হেটে পৌরকর পরিশোধের আবেদন নিয়ে ছুটেছেন পৌর মেয়র ও কাউন্সিলরগণ। এদিনও এলাকার দোকানদার, নানা শ্রেণীর ব্যবসায়ী, দিনমজুর, ভ্যানচালক, অটোচালক, রিক্সা চালক, পথচারী ও সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট বিতরণ করা হয়। পৌরকর আদায়ের বিশেষ অভিযানে অংশ নেন প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি, রাসেদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শাহিনা আক্তার, আবুল হোসেন, মুন্সী রেজাউল করিম, মোছা. নাজরিন পারভীন, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা মাস্তার, সুলতানারা রতœা ও শেফালী খাতুন প্রমূখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)