দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১’শ গ্রাম গাঁজাসহ মুসলিমা (৩৫) নামের এক মাদক সম্রাজ্ঞীকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকালের দিকে তাকে আটক করা হয়। আটককৃত মুসলিমা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বিল্লালের স্ত্রী। দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার্স ইনচার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে এএসআই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সামনে মাদকবিরোধী অভিযান চালান। এ সময় ১’শ গ্রাম গাঁজাসহ মুসলিমাকে আটক করে। আটককৃতর বিরুদ্ধে মামলা দায়ের করে ওই দিনই দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।
