মুজিবনগরে ৪’শ গ্রাম গাঁজাসহ মহিলা আটক

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
মুজিবনগরে ৪’শ গ্রাম গাঁজাসহ মহিলা আটক ছবির ক্যাপশন:
মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে যতারপুর গ্রামে লালবান (৪০) নামের এক মহিলাকে ৪’শ গ্রাম গাঁজাসহ আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে কোমরপুর ফাঁড়ি ইনর্চাজ পুলিশের এসআই দেবাশিস অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক লালবানু ওই উপজেলার যতারপুর গ্রামের আজাহার মন্ডলের স্ত্রী। পুলিশের এসআই দেবাশিস অধিকারী জানান, মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে এক মহিলার কাছে গাজা আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। পবে ওই মহিলার বাড়ি তল্লাশি করে ৪’শ গ্রাম গাঁজা উদ্ধার ও তাকে আটক করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হবে। এসময় এএসআই মাসুদ, কনস্টেবল রাজু আহমেদ, মকলেছুর রহমান, সাগর মাহমুদসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)