দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযান ছবির ক্যাপশন:
গ্রেফতার-৬ : ১১ বোতল ফেনসিডিল উদ্ধার দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করেছে। উদ্ধার করা হয়েছে ১১ বোতল ফেনসিডিল। গতকাল মঙ্গলবার দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম হোসেনের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই রাজিব হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার জাহাজপোতা গ্রামের আয়ুব আলীর ছেলে ইমরান (২৫), একই গ্রামের মৃত পটুর ছেলে মিন্টুকে (২৮), চুয়াডাঙ্গা জেলা সদরের কাউন্সিলপাড়ার আ. মজিদের ছেলে শফিউদ্দীন (৩৬) এবং একইপাড়ার মৃত টুলু শেখের ছেলে রাতুলকে (২৫) আটক করেন। এ ছাড়া কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আসাদুজ্জামান আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মুন্সিপুর গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে বশীর সর্দারকে (৪০) ৪ বোতল এবং দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ইউনুছ আলী অভিযান চালিয়ে দর্শনা রামনগরের মৃত রমজান আলীর ছেলে শহিদকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করেন। আটককৃতদের গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। দামুড়হুদা মডেল থানার ওসি মোহাম্মদ আকরাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)