ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌরসভার নতুন পানির পাম্প-শোধনাগার পর্যন্ত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা পৌরসভার নতুন পানির পাম্প থেকে পানি শোধনাগার পর্যন্ত পাইপ লাইন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল পোনে ৪টায় চুয়াডাঙ্গা একাডেমি মোড় থেকে এ পাইপ লাইন কাজের উদ্বোধন করা হয়। প্রায় ৮৬ লক্ষ টাকা ব্যয়ে ৩৭ জেলা শহরে পানি সরবরাহ প্রকল্পের আওতায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে চুয়াডাঙ্গা পৌরসভার নতুন স্থাপিত পানির পাম্প হতে পানি শোধনাগার ও পানি শোধনাগার হতে প্রধান ডিষ্টিবিউশন পাইপ লাইনে সংযোগ স্থাপনের জন্য নতুন ১২ ইঞ্চি ডায়া উন্নত মানের পাইপ লাইন একাডেমী মোড় পর্যন্ত স্থাপন কাজ শুভ উদ্বোধন করেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু।
এ সময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাসানুজ্জামান, ০৫নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোস্তফা শেখ মাস্তার, পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) এ,এইচ,এম সাহীদুর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নজিবর রহমান, পৌরসভার পাইপ লাইন মেকানিক্স আব্দুল জামিল শেখ, ঠিকাদার প্রতিষ্ঠান খন্দকার এন্টারপ্রাইজ, ঢাকা এর প্রতিনিধি ফারুক আহম্মেদ। উদ্বোধন পরবর্তী বক্তব্যে পৌর মেয়র, প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সকলকে কাজের গুণগত মান বজায় রাখার জন্য নির্দেশ দেন। পরে প্রকল্পের সাফল্য কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন তিনি।
