ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প জাইকা ল্যাপটপ বিতরণ করেছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদের সভা কক্ষে এ ল্যাপটপ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ল্যাপটপ বিতরন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নানের সভাতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ইউপি সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, আমিরুল ইসলাম মন্টু, জিল্লুর রহমান, লুৎফর রহমান, আমিনুল হক রোকন, আবু তাহের, জাইকার প্রতিনিধি এনায়েত হোসেন প্রমুখ। উপজেলার ৩০টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ করেন। পরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ উপজেলা ভুমি অফিস পরিদর্শন করেন
