চুয়াডাঙ্গা শহরসহ পৃথকস্থানে সড়ক দূর্ঘটনা : বৃদ্ধসহ আহত ৯

আপলোড তারিখঃ 2018-05-23 ইং
চুয়াডাঙ্গা শহরসহ পৃথকস্থানে সড়ক দূর্ঘটনা : বৃদ্ধসহ আহত ৯ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা শহরসহ বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৯ জনের হতাহতের খবর পাওয়া গেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- দামুড়হুদা উপজেলার ফারুক হোসেনের ছেলে হাবিবুর রহমান (২২), একই এলাকার আবুল হোসেনের ছেলে সিএনজি চালক হেলাল উদ্দিন (৩২), মৃত ফকির মোহাম্মদের ছেলে আব্দুল হাকিম (৬০), মৃত. মুক্তার আলীর ছেলে আব্দুল হোসেন (৪৫), আলমডাঙ্গা উপজেলার নতুন বাস স্ট্যান্ডপাড়ার মৃত. জুড়ান আলীর ছেলে আয়ুব আলী আনসারী (৪৮), মেহেরপুর জেলার রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়ার মৃত. নবী সদ্দিনের ছেলে আলমসাধু চালক সাইফুল ইসলাম (৪০), একই এলাকার মৃত. হালদারের ছেলে (৩০) শ্রী নীত্য হাওলদারের ছেলে শ্রী শুকুমার হালদার (৩০), দামুড়হুদা উজেলার দর্শনা মোবারকপাড়ার হাফিজুর রহমানের ছেলে নিশান (১৯) সহ অজ্ঞাত ২ ব্যক্তি। জানা গেছে, গতকাল সকালে দামুড়হুদা মুক্তারপুরে সিএনজি ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, চুয়াডাঙ্গা জাফরপুরে আলমসাধু উল্টে দুই জন গুরুতর জখম হয়েছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকা কলেজ রোডে অটোর ধাক্কায় এক জন গুরুতর জখম হয়েছেন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক বলেন, পৃথক সড়ক দূর্ঘটনায় আহত সবাই আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)