ছবির ক্যাপশন:
আফজালুল হক: চুয়াডাঙ্গায় রমযান মাসে এই প্রথম শিলা বৃষ্টিসহ বজ্রপাত হয়েছে। স্বস্তির বৃষ্টি নামলেও কাটেনি গরমের তীব্রতা। তবে কিছুটা রোজাদারদের মাঝে নেমেছে স্বস্তির শ্বাস। এদিকে, চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা শশ্মানপাড়ায় বজ্রপাতে মা ও তার দুই শিশুসহ তিন জন হতাহতের ঘটনা ঘটেছে। তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা শশ্মানপাড়ায় তরিকুলের স্ত্রী রুনা খাতুন (২০) তার বড় ছেলে ইব্রাহিম ও ছয় মাসের শিশু লামিয়া খাতুন। তবে তারা আশঙ্কামুক্ত আছেন বলে জানায় কর্তব্যরত চিকিৎসক। সরেজমিনে জানা যায়, চুয়াডাঙ্গাসহ আশেপাশের এলাকায় গতকাল বিকালে বৃষ্টিসহ বজ্রপাত হয়। এসময় রুনা খাতুন ও তার দুই ছেলে মেয়ে নিয়ে ঘরের বারান্দায় বসা ছিল। এ সময় একটি বজ্রপাতের ঘটনা ঘটলে তারা তিনজনই অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বলেন, বজ্রপাতে আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তারা এখন আশঙ্কামুক্ত। এদিকে, গত কয়েকদিনে গরমে হাঁপিয়ে উঠেছিল শহরবাসী। মঙ্গলবার বিকালে থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়। চুয়াডাঙ্গাতে বিকেল ৫টার দিকে বৃষ্টি নেমে তা আধা ঘন্টা স্থায়ী হয়। বৃষ্টি শুরু হওয়ায় আগের মতো আর গরম নেই। তাই রোজাদাররা কিছুটা হলেও স্বস্তিÍ পাচ্ছেন।
