দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার পুরাতন হাসপাতাল পাড়ার টুলু শেখের ছেলে রাতুল (২৫) ও চুয়াডাঙ্গা কাউন্সিলপাড়ার মৃত্যু আব্দুল মজিদের ছেলে শফিউদ্দীন (৩০)। গতকাল সোমবার বিকালে এসআই শ্যামল কুমার সমর্দ্দার ও এএসআই কামরুজ্জামান এদেরকে আটক করে। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেনের নির্দ্দেশে এএসআই কামরুজ্জামান গোপন সংবাদের ভিতিত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা এলাকা থেকে রাতুলকে (২৫) আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। একই সময় এসআই শ্যামল কুমার সমর্দ্দার দর্শনা রেলগেট এলাকা থেকে মাদকসেবন করে মাতলামি করা অবস্থায় শফিউদ্দীকে আটক করে।
