ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও দর্শনা পৌর জামায়াতের সাবেক আমীর আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ। আব্দুল কাদের দর্শনার শ্যামপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে দর্শনা পুরাতন বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার শেখ রাজিব গোপন সংবাদের ভিতিত্বে সংবাদ পেয়ে এসআই মেজবাহুর রহমান, এএসআই এজাজ ও এএসআই সবেদ আলীকে সঙ্গে নিয়ে কাদেরকে আটক করেন। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আকরাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আ.কাদেরের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।
