ছবির ক্যাপশন:
৫ প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার টাকা জরিমানা
দর্শনা অফিস: দর্শনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খাবার হোটেল, ফলের দোকান ও ঔষধ ফার্মেসীর মালিককে জরিমানা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ সুলতানা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় দর্শনা বাসস্ট্যান্ডের নিউ ভাই ভাই হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ ২০০৯ এর ৩৮ ধারায় ৫ হাজার টাকা, একই এলাকার ওয়ান ষ্টার হোটেলে অপরিষ্কার জায়গায় রান্না করা ও মূল্য তালিকা না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা, সাফা ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ২০০৯/ ৫১ ধারায় ১ হাজার টাকা, হারুনের ফলের দোকানে পণ্য বিক্রির কাগজের ঠোঙার ওজন বেশি থাকায় ২০০৯/৪৬ ধারায় ৩ হাজার টাকা ও বিল্লাল ষ্টোরে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে ৫টি প্রতিষ্ঠান হতে ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ চুয়াডাঙ্গা জেলার সহকারী পরিচালক সজল আহাম্মেদ, ক্যাবের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, হারুন অর রশিদ (নাজির), অফিস সহায়ক আহসান হাবিব ও অফিস সহায়ক রফিকুল ইসলাম।
