মেহেরপুরে ফেন্সিডিল রাখার দায়ে দু’জনের জেল

আপলোড তারিখঃ 2018-05-22 ইং
মেহেরপুরে ফেন্সিডিল রাখার দায়ে দু’জনের জেল ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর ফেন্সিডিল রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় জাহিদুল নামক এক ব্যক্তিকে ২ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের জেল দিয়েছেন আদালত। মেহেরপুর স্পেসাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। একই মামলায় কামরুল নামের অপর এক আসামীকে ১ বছর জেল দিয়েছেন। সাজাপ্রাপ্ত জাহিদুল মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের সাহাদুল হকের ছেলে এবং কামরুল একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২ সেপ্টেম্বর গাংনী উপজেলা বামন্দী ক্যাম্পের এসআই আনিছুর রহমানের নেতৃত্বে পুলিশের একদি দল তেঁতুলবাড়িয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পুলিশ জাদিুল ও কামরুলকে আটক করে। তাদের কাছ থেকে ১৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ওই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ২৫-বি/২৫-ডি ধায়ায় একটি মামলা দায়ের কর হয়। যার মামলা নং- ২ গাংনী থানা। জিআর কেস নং-৪২২/৯। মামলায় মোট ৮ জন সাক্ষি প্রদান করে। এতে তারা দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষে এপিপিএমএম রুস্তম আলী এবং আসামী পক্ষে এ্যাড. মোসারফ হোসেন কৌশুলী ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)