মহেশপুরে মাদকসহ ৪ ভারতীয় নাগরিক আটক

আপলোড তারিখঃ 2018-05-22 ইং
মহেশপুরে মাদকসহ ৪ ভারতীয় নাগরিক আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: সীমান্তে বাংলাদেশীরাই মাদকের ব্যবসা করে না। সুযোগ বুঝে ভারতীয়রাও অবৈধ ভাবে ঢুকে মাদকের চালান পৌছে দিচ্ছে দেশের বিভিন্ন স্থানে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার বকনদিয়া নামক স্থান থেকে মাদকসহ ৪ ভারতীয় নাগরিককে আটক পর এই তথ্য সত্য বলে প্রমাণিত হয়েছে। গত রোববার গভীর রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামক স্থান থেকে ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশপরগুনা জেলার বনগা থানার এড়োপোতা গ্রামের কালীদাস মন্ডলের ছেলে মিন্টু মন্ডল (২৫), আনন্দ মন্ডলের ছেলে অভিজিৎ মন্ডল (২৭), সুরেন্দ্রনাথ কর্মকারের ছেলে পরিমল কর্মকার (২৭) ও সোহরাব উদ্দিন মন্ডলের ছেলে ইমরান মন্ডল (২৮) কে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে মাদক ছাড়াও বিভিন্ন চোরাই পন্য উদ্ধার করে পুলিশ। মহেশপুর থানার ওসি লস্কর জায়াদুল হক জানান, রোববার রাতে কালীগঞ্জ-জীবননগর সড়কের বকনডিয়া নামকস্থানে বাসে তল¬াশি চালিয়ে ৪ পাসপোর্টধারী ভারতীয় নাগরিককে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ বোতল ভারতীয় মদ, শাড়ি ও থ্রিপিস। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)