মেহেরপুরে ১০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2018-05-22 ইং
মেহেরপুরে ১০ বোতল ফেন্সিডিলসহ যুবক আটক ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের কাসারিপাড়ায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম হিমু (২২) নামের এক যুবককে ১০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করেন। আটক সাইফুল ইসলাম হিমু কাসারিপাড়ার চিহিৃত মাদক ব্যবসায়ী ফণি শেখের ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের এসআই মেজবাহুর দারাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে হিমুর বাড়িতে ফেন্সিডিল আছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ি তল¬াশি চালিয়ে ১০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ বিষয়ে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এসময় এএসআই নিজাম উদ্দিন, মাহাতাব উদ্দিন, কনস্টেবল লোকমান হোসেন, ইকবাল হোসেনসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)