আলমডাঙ্গায় চার মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2018-05-22 ইং
আলমডাঙ্গায় চার মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে। গতকাল সোমবার বিকালের দিকে মুন্সিগঞ্জ এলাকা থেকে দু’জন ও খাসকররা এলাকা থেকে দু’জনকে আটক করেছে। জানা গেছে, সোমবার আলমডাঙ্গা মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে উপজেলার অনুপনগর গ্রামের মৃত আব্দুল গনির ছেলে মতিয়ার রহমান (৫৫), সাহেবনগর গ্রামের আব্দুর গনি জোয়ার্দ্দারের ছেলে কলম আলী (৪০), খাসকররা ইউনিয়নের তালুক কররা গ্রামের মৃত মোবারক আলীর ছেলে মিরাজ আলী (৩২) ও নওলামারী গ্রামের মৃত তাহের মন্ডলের ছেলে আকরাম (৩০) কে আটক করে। পুলিশ জানিয়েছে, আটককৃতরা মাদকব্যবসায়ী ও মাদকসেবী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)