চুয়াডাঙ্গায় দুই মাদকসেবী আটক

আপলোড তারিখঃ 2018-05-22 ইং
চুয়াডাঙ্গায় দুই মাদকসেবী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে দু’মাদকসেবীকে আটক করেছে। গতকাল সোমবার রাত ৮টার দিকে মেছেরদাড়ী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে প্রেরণ করা হয়। আটককৃতরা হল- গোপিনাথপুর গ্রামের ওহিদের ছেলে আসান আলী ও ঝিনাইদাহ বাসষ্ট্যান্ড পাড়ার হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলাম। পুলিশ সুত্রে জানা যায়, সদর থানর এসআই কিশোর কুমারসহ সঙ্গীও ফোর্স গতকাল রাত ৮টার দিকে মেছেরদাড়ী অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গাঁজা সেবনের অপরাধে গোপিনাথপুর গ্রামের ওহিদের ছেলে আসান আলীসহ ঝিনাইদাহ বাসষ্ট্যান্ড পাড়ার হাবিবুর রহমানের ছেলে রফিকুল ইসলামকে আটক করেন। পরে আটককৃত মাদকসেবীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)