দর্শনায় প্রকাশ্য চুরি : নগত টাকা ও স্বর্ণালাঙ্কার লুট

আপলোড তারিখঃ 2018-05-21 ইং
দর্শনায় প্রকাশ্য চুরি : নগত টাকা ও স্বর্ণালাঙ্কার লুট ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় সিপি গোডাউনের পিছনে দিনে দুপুরের গেটের তালা ভেঙ্গে একটি বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে এ চুরির ঘটনাটি ঘটে। এ ঘটনায় নগদ ১৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে পুলিশে একটি লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানা গেছে। এলাকা সুত্রে জানা যায়, রোববার সকালে দর্শনা বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টারপাড়া সিপি গোডাউনের পিছনে কেরুজ অবসরপ্রাপ্ত এ্যকাউন্টিং অফিসার আজিজুল হকের বাড়িতে দুঃসাহসীক চুরির ঘটনা ঘটেছে। চোররা বাড়ির প্রাচীর টপকে ভিতরে প্রবেশ করে ঘরের প্রবেশ দরজার (ক্রসকেবল গেট) তালা ভেঙ্গে একটি ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরের মধ্য প্রবেশ করে। বাড়িতে কোন লোকজন না থাকার সুযোগে চোরেরা ঘরের মধ্যে তছরুপ শুরু করে। এ সুযোগে চোরেরা ঘরের একটি লকার ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকারসহ বেশ কিছু মালামাল চুরি হয়। এ ব্যাপারে বাড়ির মালিক আজিজুল হকের ছেলে স্বরাজ জানান, বাড়ির লোকজন ঢাকায় থাকায় বাড়ি দেখভালের জন্য একজনকে রেখে গেছে। কাজের লোক সকালের দিকে বাড়ির কাজ শেষে চলে যায়। তারপর ঝড়বৃষ্টির সময় চোরেরা বাড়িতে প্রবেশ করে বাড়ির ক্রসকেবল গেটের তালা ও ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে লকার ভেঙ্গে নগদ ১৫ হাজার টাকা ও ৯/১০ ভরির মত স্বর্ণালংকারসহ কিছু মালামাল লুট করে নিয়ে যায়। এ চুরির ঘটনায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)