ঝিনাইদহে নিখোঁজ পর বৃদ্ধার লাশ উদ্ধার

আপলোড তারিখঃ 2018-05-21 ইং
ঝিনাইদহে নিখোঁজ পর বৃদ্ধার লাশ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর পৌরসভার ভূটিয়ারগাতি এলাকার নবগঙ্গা নদীতে নিখোঁজের ১ দিন পর আনোয়ারা বেগম (৭৫) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে সদর উপজেলার ভূটিয়ারগাতি নবগঙ্গা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ জানান, ভূটিয়ারগাতি গ্রামের মৃত ইন্তাজ আলীর স্ত্রী আনোয়ার বেগম শনিবার দুপুরে বাড়ির পাশের নবগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। বিকেলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। রাতে ঝিনাইদহ ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালালেও তাকে উদ্ধার করতে পারেনি। পরে রোববার সকালে স্থানীয়রা নদীতে জাল ফেলে তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)