মেহেরপুরে ডাকাতির মামলায় তিন আসামি রিমান্ডে

আপলোড তারিখঃ 2018-05-21 ইং
মেহেরপুরে ডাকাতির মামলায় তিন আসামি রিমান্ডে ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের পশু হাট সংলগ্ন ভূট্টা ক্রয় কেন্দ্রে ডাকাতি মামলার তিন আসামিকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রবিবার মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ শাহিন রেজা তাদের রিমান্ড মঞ্জুর করেন। আসামিরা হলো- চন্দন, কালু, রহিদুল। রাষ্টপক্ষে সিএসআই আমীর হোসেন আদালতে আসামিদের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালতের বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলায় আসামী পক্ষে ইয়ারুল ইসলাম, গোলাম মোস্তফা এবং এহান উদ্দিন মনা আইনজীবীর দায়িত্ব পালন করেন। প্রসঙ্গগত ১০ এপ্রিল সিপি ভুট্রা কেন্দ্রে ডাকাতির ঘটনায় ১৫ লক্ষ টাকা লুট হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)