সরোজগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2018-05-21 ইং
সরোজগঞ্জে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ রফিকুল ইসলাম (২৫) নামের এক যুবক আটক হয়েছে। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়। আটককৃত রফিকুল ইসলাম চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের জান্টুর ছেলে। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শেখ মাহবুবুর রহমান, এএসআই হাদীউজ্জামান, এএসআই সাকের আলী সঙ্গীও ফোর্স নিয়ে সরোজগঞ্জ বাজারের বোয়ালিয়া রোডে আলমের রাইচ মিলের সামনে অভিযান চালায়। এসময় ১০ পিস ইয়াবাসহ রফিকুলকে হাতে নাতে আটক করে পুলিশ। পরে তাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)