জীবননগরে ফেনসিডিলসহ ৪ জন আটক

আপলোড তারিখঃ 2018-05-19 ইং
জীবননগরে ফেনসিডিলসহ ৪ জন আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেনসিডিলসহ বিভিন্ন মামলায় ৪ জন আটক হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা সুত্রে জানা গেছে, শুক্রবার রাতে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজ, এসআই কাজী শামসুল, এসআই আনোয়ার হোসেন, এএসআই সুলতান, এএসআই শাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় পৌরসভার ৬নং ওর্য়াড মুক্তিযোদ্ধাপাড়ার আবুল হোসেনের ছেলে সাইফুদ্দিন চুন্নু (২৫), উথলী আমতলাপাড়ার মৃত ফেলু উদ্দিনের ছেলে লিটন হোসেনকে (২৫) ১০ বোতল ফেনসিডিলসহ আটক করে। একই সাথে মনোহরপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী আব্বাস উদ্দিন (৩৫) এবং গয়েশপুর গ্রামের ঝন্টু মিয়ার ছেলে মাদকসেবী সজলকে (২৫) আটক করে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)