গাংনীতে নেটের ব্যাগ চাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ৬

আপলোড তারিখঃ 2018-05-19 ইং
গাংনীতে নেটের ব্যাগ চাওয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত ৬ ছবির ক্যাপশন:
মেহেরপুর প্রতিনিধি: নেটের ব্যাগ চাওয়াকে কেন্দ্র করে মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ২ পক্ষের ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে কালু, সুমন ও রিমনকে রাজশাহী রেফার্ড করা হয়েছে। বাঁকি ৩ জনকে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত শুক্রবার রাতে দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে। জানা গেছে, শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুরের গাংনী উপজেলায় ধানখোলা ইউনিয়নের গাড়াডোব গ্রামের আমিদুলের ছেলে একই গ্রামের সেকেন্দারের ছেলে কামালের দোকানে এক প্যাকেট মুড়ি ক্রয় করে। এসময় ক্রেতা সুমন ১টি নেটের ব্যাগ দাবি করে। এনিয়ে ক্রেতা ও বিক্রেতার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে রাতে সংঘর্ষ বেধে যায়। পরে সংঘর্ষ বড় আকার ধারন করে। এতে সিয়াম উদ্দীনের ছেলে কালু (৪০), সেকেন্দারের ছেলে কামাল (৩৫), আজিমুলের ছেলে সুমন (২৫), রিমন (২২), খাবির উদ্দীনের ছেলে সাব্বির (২২), কালুর ছেলে লিখন (২০) ০আহত হয়। আহতদের প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে কালুকে রাজশাহী এবং সুমন ও রিমনকে কুষ্টিয়া রেফার্ড করা হয়। ঘটনার পর পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আগের দিন পার্শ্ববর্তী আলমডাঙ্গা গ্রামের হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় গাড়াডোব গ্রামের সাইদুর রহমান নামের এক যুবকের মৃত্যু ঘটনায় বেশ কাটতে না কাটতেই তুচ্ছ ঘটনায় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)