গাংনীতে ৫ মাদকসেবী আটক : ফেনসিডিল ইয়াবা ও গাঁজা জব্দ

আপলোড তারিখঃ 2018-05-19 ইং
গাংনীতে ৫ মাদকসেবী আটক : ফেনসিডিল ইয়াবা ও গাঁজা জব্দ ছবির ক্যাপশন:
গাংনী অফিস: গাংনী থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে। গত শুক্রবার রাতে পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৫ বোতল ফেনসিডিল, ১০ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা। গতকাল শনিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলাসহ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হচ্ছে- এ উপজেলার ছাতিয়ান গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মতিয়ার রহমান (৩৫), উজলপুরের মৃত আবুল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৪), ইজারুলের ছেলে সাগর (২১), আকুবপুরের আমিরুলের ছেলে ইব্রাহিম (৩০) ও বাঁশবাড়িয়া গ্রামের আব্বাছ আলীর ছেলে কামাল (৪০)। গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম জানান, আটককৃতরা চিহ্নিত মাদকসেবী। তারা মাদকসেবন করার সময় পুলিশ অভিযান চালিয়ে এদেরকে আটক করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)